ঢাকা ৪ নৌকায় চাই আন্দোলন

0
709

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের দাবিতে আন্দোলনে ক্রমশ একাট্টা হতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা প্রতিনিয়ত ও সভা-সমাবেশ করে নৌকার পক্ষে কথা বলছেন। আর কোনো কারণে এ আসনে নৌকার প্রার্থী দেওয়া না হলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে কেউ কেউ। ঢাকা ৪ সংসদীয় আসনের আওয়ামী লীগের নেতা-কর্মীদের দীর্ঘদিনের দাবি হচ্ছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী দেয়া। নৌকা প্রতীকের দাবিতে বিভিন্ন সভা-সমাবেশ মিছিল এমনকি কেন্দ্রীয় নেতাদের কেউ অবগত করা হয়েছে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নেতা-কর্মীদের দাবিকে উপেক্ষা করে এ আসনে লাঙ্গল প্রতীকেই থেকে যাচ্ছে। সূত্রমতে ঢাকা ৪ আসনটি জোটের কারনে গত নির্বাচন থেকে আওয়ামী লীগের হাতছাড়া হয়ে আছে। আর তাই এবার কোন ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Advertisement

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা ৪ আসনে নৌকা প্রতীকের নির্বাচন চায় । শ্যামপুর কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য হচ্ছে লাঙ্গল প্রতীক দিতে হলে অন্য কোন জায়গায় ছাড় দেয়া হোক । ঢাকা ৪ এ আর কোন ছাড় দিতে রাজি নয় তারা। তারা কোন ভাড়াটিয়া প্রার্থী চান না।নেতাকর্মীদের জানান ঢাকা ৪ আসনে গত দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী দেয়া হয়নি। নেতাকর্মীরা নৌকায় ভোট দিতে পারেননি। ফলে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির কর্মীদের হাতে নির্যাতিত হয়ে আসছে । এখানে দলের সাংগঠনিক অবস্থা ও বেশ দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় দলকে শক্তিশালী করার জন্য ঢাকা ৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর দেয়া খুবই জরুরী। অন্যথায় ঢাকার আসনগুলোতে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে ও দলীয় সূত্র মতে জানা যায,় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরীর সবগুলো সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করা হলেও বাদ রয়েছে ঢাকা ৪ ও ৬ সংসদীয় আসন। ঢাকা ৪ আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও ঢাকা ৪ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ । তারা দুজনেই জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের টিকেটে এমপি নির্বাচিত হয়েছেন । শ্যামপুর কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জয় বলেছেন ঢাকা ৪ আসনে নৌকার প্রার্থী দিতে হবে দেশের অন্য এলাকা থেকে জাতীয় পার্টিকে ছাড় দিলেও আগামীতে যাতে ঢাকা ৪ আসনে নৌকা ছাড়া বিকল্প কোন কিছু ভাবা না হয় সে বিষয়টিকে দলীয় সভানেত্রীকে জানানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here