ঢাকা উত্তর যুবদল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 23535

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (23535, 'post_views_count', '0')

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি ও বিএনপি ঘোষিত প্রতিবাদ সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর।রোববার সকাল ১০ টার দিকে রাজধানীর মগবাজার থেকে এই বিক্ষোভ মিছিল বের করে। তা শেষ হয় হাতিরঝিলে।

Advertisement

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিতে থাকে। এরপরে সংক্ষিপ্ত সমাবেশ যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্যায় ভাবে কারাবন্দি করে রেখেছে। বিএনপি ও বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের নীল নকশা সফল হবে না। যুবদলের নেতাকর্মীরা গণআন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।বিক্ষোভ মিছিলে যুবদল উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বিএনপি চেয়ারপারসন ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর মুক্তি দাবি করেন। এছাড়া উপস্থিত ছিলেন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ সভাপতি মোস্তাফা কামাল রিয়াদসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here