ডিএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

0
1013

অবি ডেস্কঃ রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত।

Advertisement

 

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭৬ গ্রাম ১৭২০ পুরিয়া হেরোইন, ১৭ বোতল ফেন্সিডিল, ৫০ বোতল দেশী মদ ও ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

৪ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here