ডলু খালের বালু উত্তোলন, ৬ জনকে জরিমানা

0
1561

চট্রগ্রাম প্রতিনিধি| লোহাগাড়া উপজেলার পুটিবিলা এম চর হাট সন্নিহিত ডলু খালের ব্রিজের নিকট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

Advertisement

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব আলম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে ৪৯ হাজার জরিমানা ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

ইউএনও জানান, আইন উপেক্ষা করে ডলু খালের ব্রিজের আশপাশ থেকে একটি সিন্ডিকেট দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here