কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে ট্রাফিকের কবল থেকে বাঁচতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে খায়রুল ইসলাম খোকন নামের এক মোটর সাইকেল চালক নিহত হযেছে। বৃহস্পতিবার দুপুরে ভুরুঙ্গামারী-সোনাহাট রোডে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, ট্রাফিক পুলিশ ঐ রোডে যানবহনের কাগজপত্র চেকিং করছিলেন এসময় খায়রুল মোটর সাইকেল যোগে আসছিলেন।
ট্রাফিক পুলিশ দেখে দ্রুত সটকে পড়তে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। ভুরুঙ্গামরাী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করে পুলিশের ভ্যানে ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং দায়িত্বরত ট্রাফিক টিমটিকে ইউপি অফিসে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে ৯ রাউন্ড গুলি ও ১৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করতে হয়েছে। পরে ভুরুঙ্গাঁমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল ইসলাম আব্বাসি গিয়ে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করেন।

