ট্রাফিক পশ্চিম বিভাগের উদ্যোগে ট্রাফিক সচেতনতামুলক সভা

0
857

অবি ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের উদ্যোগে ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উদযাপন উপলক্ষে ট্রাফিক পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক সচেতনতামুলক সভা ট্রাফিক পশ্চিম বিভাগের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।

Advertisement

 

২৮ জানুয়ারি, ২০১৯ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সমাজের বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ট্রাফিক নিয়ম-কানুন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় এবং গাবতলী মাজার রোড-জেব্রা ক্রসিং, গাবতলী-আন্ডারপাস, আসাদ গেইট ফুটওভারব্রীজ, কলেজ গেইট ফুটওভারব্রীজ, শ্যামলী ফুটওভারব্রীজ, মানিক মিয়া, গণভবন জেব্রা ক্রসিং, শিশু মেলা জেব্রা ক্রসিং, কল্যানপুর ফুটওভারব্রীজ, দারুস সালাম ফুটওভারব্রীজ, বাংলা কলেজ ফুটওভারব্রীজ, মিরপুর-১ নম্বর ফুটওভারব্রীজ, টেকনিক্যাল জেব্রা ক্রসিং, মিরপুর-১ নম্বর জেব্রা ক্রসিং, সনি সিনেমা হল জেব্রা ক্রসিং, সোনারগাঁও জেব্রা ক্রসিং, কাওরানবাজার আন্ডার পাস, চন্দ্রিমা উদ্যান জেব্রা ক্রসিং, বিজয় সরণী ফুটওভারব্রীজ, সিভিল এভিয়েশন স্কুল ও মিরপুর-১০নং গোলচত্তর ওভারব্রীজের সামনে উপস্থিত জনগণকে রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় ।

এছাড়া ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন, মাজার রোড ক্রসিং সংলগ্ন, কলেজ গেইট বাস স্টপেজ, শ্যামলী বাস স্টপেজ, কল্যানপুর বাস স্টপেজ, টেকনিক্যাল বাস স্টপেজ, মিরপুর-১ নম্বর বাস স্টপেজ, সনি সিনেমা হল বাস স্টপেজ, কলেজ গেইট বাস স্টপেজ, শ্যামলী বাস স্টপেজ, বিআইসিসি ক্রসিং/বাণিজ্য মেলা, পিএম দপ্তর ক্রসিং, আগারগাঁও লাইট ক্রসিং ও মিরপুর-১২ নং বাসস্ট্যান্ডে উপস্থিত জনসাধারণ, মোটরযান মালিক-শ্রমিকদের মাঝে ট্রাফিক গাইডবুক ও লিফলেট বিতরণ করা হয় । সভা এবং লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্রাফিক পশ্চিম বিভাগের উর্ধ্বতন কর্মকতাগণ ।

উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here