ট্রাকের নিচে চাপাপড়ে মোটর সাইকেল চালক নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 76837

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (76837, 'post_views_count', '0')

0

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল-যশোর মহাসড়কের শার্শার নাভারণে ট্রাকের নিচে চাপাপড়ে আশরাফুল আলম (৪০) নামের একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

Advertisement

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ‍্যাক্টরির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল আলম শার্শা উপজেলার বসতপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। এবং পেশায় শার্শা সাব-রেজিঃ অফিসের দলিল লেখক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল আলম মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ‍্যাক্টরির সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আশরাফুল মটরসাইকেলসহ ট্রাকের নিচে চলে গিয়ে মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাওয়া হয়। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here