ট্রাকচাপায় শিক্ষা কর্মকর্তা নিহত

0
522

খুলনায় ট্রাকের নিচে চাপা পড়ে দাকোপ উপজেলার শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাওয়ার সময় নগর উপকন্ঠের সাচিবুনিয়া এলাকার বিশ্ব রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল ওয়াদুদ জানান, খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার বাড়ি থেকে মাসুম বিল্লাহ দাকোপ উপজেলা সদরের অফিসে যাচ্ছিলেন। সাচিবুনিয়া মোড়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লবণচরা থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here