টাঙ্গুয়ার হাওরে নিহত কলেজ শিক্ষার্থীর দাফন সম্পন্ন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4865

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4865, 'post_views_count', '0')

0

নিজস্ব প্রতিনিধি
হাজারো মানুষের চোখের জলে শেষ বিদায় জানানো হল ট্গাুয়ার হাওরের পানিতে ডুবে নিহত সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আশরাফুল হাসানকে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে বুধবার পানিতে ডুবে নিহত সিলেট এমসি কলেজের শিক্ষার্থী হাসানের দাফন বৃহস্পতিবার নিজ গ্রাম ধর্মপাশার সেলবরষ ইউনিয়নের মাটিকাঁটায় সম্পন্ন হয়েছে।’ ধর্মপাশার বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাযা শেষে মাইজবাড়ি পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়।’
উল্ল্যেখ যে, জেলার ধর্মপাশা উপজেলার মাটিকাঁটা গ্রামের অব: সরকারি কর্মচারী চাঁন মিয়ার ছেলে ও সিলেট এমসি কলেজের বোটানি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুনামগঞ্জ পৌর শহরের বাসা থেকে মঙ্গলবার সহপাঠিদের সাথে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন।’
নিহতের সহপাঠী সুনামগঞ্জ সদরের অচিন্তপুরের রাফিজুল ইসলাম এবং তাহিরপুরের আরেক সহপাঠী ইয়াসির আরাফাত তপু জানান, ঈদুল ফিতরের ছুটিতে হাসানসহ ১৭ সহপাঠী মিলে টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প ও বারেক টিলায় ভ্রমণের জন্য মঙ্গলবার দুপুরের দিকে ট্রলার ভাড়া করে ভ্রমণে বের হন। টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের নৌ- ঘাটে রাত্রী যাপন শেষে বুধবার রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওরে নৌ-ভ্রমণে গিয়ে হাওরের ওয়াচ টাওয়ারের নিকট  ট্রলার রেখে সবাই গোসল করতে নামেন। গোসল শেষে সহপাঠীরা ট্রলারে রওনা হন। তাহিরপুর উপজেলা সদর মুখী ট্রলারটি ওয়াচ টাওয়ার ছেড়ে কিছুদূর আসার পর সহপাঠীরা দেখেন হাসান নেই। এদিকে ট্রলার ঘুরিয়ে  ঘাটে ফিরে এসে সহাপাঠিরা হাসানকে পানি থেকে ডুবন্ত অবস্থায় তুলে  বিকেল ৪টার দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।’
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মীর্জা রিয়াদ হাসান পানিতে ডুবে হাসানের মৃত্যুর বিষয়টি বিকেলই নিশ্চিত করেন।’
তাহিরপুর থানার ওসি(তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার বৃহস্পতিবার রাতে জানান, নিহতের পরিবারের সদস্যরা ময়না তদন্ত করাতে আগ্রহী না হওয়ায় জেলা ম্যাজিষ্ট্রেট মহোদয়ের অনুমতিক্রমে বুধবার রাতেই আশরাফুল হাসানের লাশ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।’
অপরদিকে
ধর্মপাশার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার নামাজের জানাজায় পরিবারের লোকজন ছাড়াও নিহত আশরাফুল হাসানের সহপাঠি, স্বজন , তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার হাজারো শোকাহত মানুষ সমবেত হয়ে চোখের জলে শেষ বিদায় জানান তাকে।
এদিকে সিলেট এমসি কলেজ শিক্ষার্থী আশরাফুল হাসানের অকাল প্রয়ানে তার বিদেহী আত্¦ার মাগফিরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক শোক বার্তায় সমবেনা জ্ঞাপন করেছেন, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটর উপ-পরিচালক,সিলেট বিভাগ গণদাবী পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, তাহিরপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার লিটন,তাহিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক এমএ রাজ্জাক, তাহিরপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেল, স্বজন সদস্য, সাংবাদিক মাহফুজুর রহমান পরশ ও সাংবাদিক আলম শেখ ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here