টাংগাইলে বিনা নোটিশে কলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ

0
413

জেলা প্রতিনিধিঃ টাংগাইলের মধুপুরে ১১নং শোলাকুড়ী ইউনিয়ন তথা পেগামারী গ্রামের আদিবাসীরা জমিতে বংশপরম্পরায় বসবাস ও চাষাবাদ করে আসছে।

Advertisement

এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে বাসন্তী রেমা তাঁর প্রায় ৪০ শতাংশ জমিতে কলা চাষ করেছেন। কিন্তু দুঃখজনক এই যে, গত সোমবার (১৪-০৯-২০২০) সকাল প্রায় ১০টার দিকে বিনা নোটিশে বন-বিভাগের সহকারি কমিশনার জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে তাঁর (রেমা) উক্ত জমির সবগুলো কলাগাছ কেটে ফেলা হয়। যার আবাদি মূল্য প্রায় ০৩ লক্ষ টাকা।

এমন অনাচার পূর্বক ফসলি কলাগাছ কাটা ও জোরপূর্বক ভাবে আদিবাসীদের জমি দখলের চেষ্টায় আদিবাসীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

শুধু তাই নহে, আদিবাসীরা সঠিক তদন্ত সাপেক্ষে তাঁকে (রেমা) ক্ষতিপূরণ সহ দুষি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here