ঝালকাঠিতে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

0
894

রহিম রেজা, ঝালকাঠি থেকে: ঝালকাঠিতে গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে কালাম মোল্লা নামে এক যুবককে নিহত হয়েছে। গতরাতে (শুক্রবার গভীর রাতে) সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

 

শনিবার দুপুরে ১২ টার দিকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। কালাম মোল্লা বরিশালের পলাশপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পুলিশ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে একটি ট্রলারে করে তিনজন ব্যক্তি দিয়াকুল গ্রামে প্রবেশ করে। তাঁরা স্থানীয় কৃষক তোফাজ্জেল হোসেন মৃধার বাড়িতে গিয়ে গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তোফাজ্জেল হোসেন ডাকাত এসেছে বলে চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা এসে এক ব্যক্তিকে গরুসহ হাতে নাতে ধরে ফেলে। অন্য দুইজন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে রাতেই উত্তেজিত গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, খবর পেয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here