জেনেভায় শ্রম পরিস্থিতি নিয়ে আইএলও মহাপরিচালকের সাথে আইনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর বৈঠক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4665

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4665, 'post_views_count', '0')

0

বাংলাদেশে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ অনুচ্ছেদের চারটি বিষয়ে বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আজ সকালে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ভবনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডারের সাথে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক আইএলও-এর মহাপরিচালককে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ আইএলও’র বিশেষ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি মহাপরিচালককে জানান, আইএলও’র পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন আরো সহজীকরণের লক্ষে ইপিজেড আইন (সংশোধন) এর খসড়া সংসদীয় স্থায়ী কমিটি থেকে ফেরত আনা হয়েছে। ট্রেড ইউনিয়ন বিরোধী কার্যক্রম প্রশমিত করা হয়েছে। এছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।
বৈঠকে বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, শ্রমিক প্রতিনিধি শুকুর মাহমুদ ও জেড এম কামরুল আনামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here