জাপানে বাণিজ্যমন্ত্রী জাপানীদের বাংলাদেশ সফরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25059

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25059, 'post_views_count', '0')

0

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাপানীদের বাংলাদেশ সফরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা প্রয়োজন। নিষেধাজ্ঞা থাকার সংগত কোন কারন নেই, এ বিষয়ে জাপান সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ খুশি হবে। জাপান বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোড়দার হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য খুবই উপযোগি ও লাভজনক স্থান। বিনিয়োগকারীরা বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। এখন বিনিয়োগকারীরা শতভাগ বিনিয়োগ করতে পারেন এবং যে কোন সময় লাভসহ বিনিয়োগকৃত অর্থ ফিরিয়ে নিতে পারেন। বাংলাদেশ সরকার আইন প্রনয়ণ করে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে জাপানের বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার এ বিষয়ে সবধরনে সহযোগিতা প্রদান করছে। বিনিয়োগবকারীরা কমমূল্যে উন্নতমানের পণ্য উৎপাদন করে রপ্তানি করে লাভবান হতে পারবেন। বাণিজ্যমন্ত্রী জাপানী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানী ভাইস মিনিস্টিারকে উদ্যোগ গ্রহনের আহবান জানান। বাণিজ্যমন্ত্রী জাপান ও বাংলাদেশের মধ্যে নিয়মিত পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালোগের চতুর্থ বৈঠক ঢাকায় অনুষ্ঠানের প্রস্তান দেন।

Advertisement

বাণিজ্যমন্ত্রী আজ(২৩ জুলাই) জাপানের রাজধানী টোকিওতে কিওই নাদামান হোটেলে জাপানের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিষ্টার ইয়াও হোরি (গৎ. ওধিড় ঐড়ৎরর)-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময় এসব কথা বলেন। দ্বিপাক্ষিক আলোচনার সময় জাপানী ভাইস মিনিষ্টিার বলেন, বাংলাদেশ জাপানের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশো চলমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপান খুশি। বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে জাপানের বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। মায়ানমারের রোহিঙ্গা শরনার্থীদের বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাপান সরকার ও জাপানের জনগণ শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা ও আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছে। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মায়ানমার সরকারের সাথে আলোচনার ও উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, এ বিষয়ে উপযুক্ত আন্তর্জাতিক তদন্ত করার পক্ষে জাপান সরকার প্রচেষ্টা চালিয়ে যাবে। জাপানীদের বাংলাদেশ সফরের বিষয় এবং জাপান ও বাংলাদেশের মধ্যে নিয়মিত পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালোগের চতুর্থ বৈঠক ঢাকায় অনুষ্ঠানের বিষয় জাপান সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। মন্ত্রীর সঙ্গে এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই-এর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডিটিও মো. ওবায়দুল আযমসহ ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here