জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিঃ বিভিন্ন অপরাধে ৫৭টি প্রতিষ্ঠানকে ৩.৩৬ লক্ষ টাকা জরিমানা

0
1478

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়, বিভিন্ন বিভাগ ও জেলা কার্যালয়ের ১৫ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, ঝিনাইদহ, খুলনা, ঝালকাঠি, যশোর, রাজশাহী, মৌলভীবাজার, কুমিল্লা, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী আজ বাজার তদারকি করা হয়।

Advertisement

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডল কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সাথে ঢাকা মহানগরীর ওয়ারী ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে টাংগাইল চমচম ঘরকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ওজনে কারচুপির অপরাধে বনফুল এন্ড কোং ও বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে যথাক্রমে ২০,০০০/- (বিশ হাজার) টাকা ও ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের  অপরাধে হক পেষ্ট্রি সপকে ২০,০০০/- (বিশ হাজার) টাকাসহ মোট ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৮,০০০/- (আঠার হাজার) টাকা ও অভিযোগ শুনানীর মাধ্যমে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে হোটেল ওয়েল কাম এন্ড রেস্টুরেন্টকে ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয় এবং কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইব্রাহীম হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৮,০০০/- (আটাশ হাজার) টাকাসহ মোট ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ এর নেতৃত্বে সিলেট সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩৭,০০০/- (সাঁইত্রিশ হাজার) টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২,০০০/- (বার হাজার) টাকা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে খুলনা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে ঝালকাঠি সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে যশোর সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬,০০০/- (ছয় হাজার) টাকা, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ১২,০০০/- (বার হাজার) টাকা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে কুমিল্লার বুড়িচং উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩,০০০/- (তিন হাজার) টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্বে বরিশাল মহানগরের কোতয়ালি থানা এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ১,০০০/- (এক হাজার) টাকা, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে বরিশাল মহানগরের কোতয়ালি থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৮,০০০/- (আট হাজার) টাকা এবং পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আলআমিনের নেতৃত্বে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৪,০০০/- (চার হাজার) টাকাসহ মোট ১,২১,৫০০/- (এক লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাসুম আরেফিন কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে স্বপ্ন সুপার সপকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে বারডেম ফার্মেসীকে ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,০০০/- (এক হাজার) টাকা প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১১,০০০/- (এগার হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ২,৭৫০/- (দুই হাজার সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়।

ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: নাজমুল হাসান কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে KUKRE Restaurant Charfashion কে 3,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়।

সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাহাঙ্গীর আলম কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে রেলিশ রেস্টুরেন্ট ও পানসী ফুডকে যথাক্রমে ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা ও ৫০০/- (পাঁচশত) টাকাসহ মোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,২৫০/- (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়।

বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শাহ শোয়াইব মিয়া কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে এম এস ফুডস কর্ণারকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,২৫০/- (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়।

আজকের ১৫টি বাজার তদারকির ও ১৬টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৫৭টি প্রতিষ্ঠানকে মোট ৩,৩৬,৫০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ১৬ জন অভিযোগকারীকে মং ১২,২৫০/- (বার হাজার দুইশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়। বিলম্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৩১ মে ২০১৭ তারিখে কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে নবান্ন ক্যাফে এন্ড রেস্টুরেন্টকে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here