জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিঃ বিভিন্ন অপরাধে ৩০টি প্রতিষ্ঠানকে ১.৪৬ লক্ষ টাকা জরিমানা

0
1281

অপরাধ বিচিত্রা ডেস্কু ঃ
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৯ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, বাগেরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, নীলফামারী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে আজ বাজার তদারকি করা হয়। প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত ও প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে গ্রামীণ ফোন লিঃ কে ২,৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে গুহঃ টষঃৎধ খড়ঁহমব কে ৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৭৫০ টাকা প্রদান করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল মজিদের নেতৃত্বে ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে পেনাং রেস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনীর নেতৃত্বে ঢাকা মহানগরীর শাহবাগ বংশাল এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে শাহজালাল ফার্মেসী, জনতা ফার্মেসী ও অপু এন্টারপ্রাইজকে যথাক্রমে ৫  হাজার টাকা, ৩ হাজার টাকা ও ২ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে খান জাহান আলী ফার্মেসীকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মেসার্স বি-বাড়ীয়া বেকারীকে ২৫ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বাগেরহাটের কচুয়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬,৫০০ টাকা, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩,১০০ টাকা, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সুনামগঞ্জ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে ভোলার লালমোহন উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে নীলফামারীর জলঢাকা উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ-দৌলার নেতৃত্বে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৫,৫০০ টাকা ও অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের আপরাধে ১টি প্রতিষ্ঠানকে ১,৫০০ টাকা ও ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৩৭৫  টাকা প্রদান এবং হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে হবিগঞ্জ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকাসহ মোট ৪১,৬০০ টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, ওজনে কারচুপি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতিয়া সুলতানা কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ঘোস্ট রাইডার্স ক্যাফে ও ঈযরঃঃধমড়হম ইঁষষ কে যথাক্রমে ২ হাজার টাকা ও ৩ হাজার টাকা, সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মেজবানখানা রেস্তোরাকে ১০ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৩,৭৫০ টাকা প্রদান করা হয়। আজকের ৯টি বাজার তদারকি, ৫টি অভিযোগ নিষ্পত্তির ও ১টি প্রতিষ্ঠানকে ২,৫০,০০০ টাকা জরিমানা আরোপ এর মাধ্যমে ৩০টি প্রতিষ্ঠানকে মোট ১,৪৬,৬০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৫ জন অভিযোগকারীকে মং ৪,৮৭৫ টাকা প্রদান করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, স্যানেটারী ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here