জাতীয় ঐক্যফ্রন্ট একটি সাম্প্রদায়িক অশুভ শক্তির অ্যালায়েন্স : ওবায়দুল কাদের

0
667

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  জাতীয় ঐক্যফ্রন্ট একটি সাম্প্রদায়িক অশুভ শক্তির অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সের সঙ্গে কোনো সংলাপে প্রস্তুত নয় আওয়ামী লীগ।

Advertisement

 

আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন বলেছে, নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, তার মানে বাকি আছে ১০-১২ দিন। এর মধ্যে কীসের সংলাপ? সংলাপ করার সময় কোথায়?এই অ্যালায়েন্সের সঙ্গে কোনো সংলাপে প্রস্তুত নয় আওয়ামী লীগ। সিলেটে পুলিশের অনুমতি না পেলেও ঐক্যফ্রন্টের সমাবেশ করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে সিলেটের মাজার জিয়ারত আমাদের দেশের রাজনৈতিক ট্র্যাডিশন। জাতীয় ঐক্যফ্রন্ট যদি মাজার জিয়ারতের জন্য সেখানে যায়, সেটা কোনো বিষয় নয়। কিন্তু মাজার জিয়ারতের নামে কোনো প্রকার নাশকতা-সহিংসতা সৃষ্টির পরিকল্পনা যদি থাকে তাহলে উদ্ভূত পরিস্থিতিতেই আইন-শৃঙ্খলা বাহিনী নির্ধারণ করবে কী ধরনের পদক্ষেপ নেবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here