আশিকুর রহমান জামাল পেলেন এশিয়ান টিভি’র সম্মাননা

0
975

হাবিব সরকার স্বাধীন:

Advertisement

এশিয়ান টিভি’র সারা দেশের মফস্বল (জেলা ও উপজেলা) পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন এশিয়ান টিভি চেয়ারম্যান আলহাজ্ব হারনোর রশিদ সি আইপি।

  প্রতিনিধিদের শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সনদ পেয়েছে, এশিয়ান টিভির বাঞ্ছারামপুর, হোমনা,তিতাস, আড়াই হাজার, প্রতিনিধি আশিকুর রহমান জামাল ।

 জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র উদ্যোগে, দেশের সকল প্রান্তে কর্মরত থাকা, বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের, অংশ গ্রহণে এশিয়ান টিভির নিজস্ব ভবনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, এশিয়ান টিভির উৎসব ও প্রতিনিধি সম্মেলন ২০২০ আয়োজন করা হয়।

 এ সময় অনুষ্ঠানে জেলা ও উপজেলা এবং অফিস কর্মকর্তা ও প্রতিনিধিকে তাদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন বিভাগে এ সম্মাননা প্রদান করা হয়।

 এশিয়ান টিভির সম্পাদকীয় জুরি বোর্ড কতৃক “অটিজম” নিয়ে প্রতিবেদনের জন্য শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হওয়ায়, (২৫ডিসেম্বর) শুক্রবার সকালে সম্মেলন অনুষ্ঠানে সকল প্রতিনিধি সহ  সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র তুলে দেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ সিআইপি ।

 এশিয়ান টিভির উর্ধতন কর্তৃপক্ষের বার্তা সম্পাদক বেলাল হুসেন, আনোয়ার হুসেন সিও, মিজান মিয়া এইচআর এডমিন,,সানি আহমেদ পিএস,, ও ফারুক আহমেদ হেড অব এমডি,মাজহারুল ইসলাম শুভ সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির ব্যবস্থাপনা পরিচালকসহ এশিয়ান টিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক বৃন্দ।  

আশিকুর রহমান জামাল এশিয়ান টিভি কর্তৃপক্ষের, পক্ষ থেকে এই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here