জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভূমিমন্ত্রী

0
905

জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. গভীর শোক প্রকাশ করেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. তাঁর শোক বাণীতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র।

Advertisement

রাজনৈতিক বরেণ্য পরিবারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এর পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন অত্যন্ত বিনয়ী, সৎ ও প্রথিতযশা রাজনীতিবিদ। একজন প্রাজ্ঞ রাজনীতিবিদকে হারিয়ে বাংলাদেশ প্রাজ্ঞ রাজনৈতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো বলে অভিমত ব্যক্ত করেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here