জনদুর্ভোগ কমাতেই বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 17399

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (17399, 'post_views_count', '0')

0

কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দেয়ার বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জনগণের দুর্ভোগ থেকে ঢাকার ওই এলাকাটি রক্ষা করার দরকার ছিল, পুলিশ সেই কাজটিই করেছে।

Advertisement

 

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির কোন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না। কিন্তু কেউ যদি মাত্রাতিরিক্ত করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয় তখনই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে থাকে।

এসময় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনির-উজ-জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ও পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here