ছয় সপ্তাহে গাজায় ১৬ লাখ নিরিহ মানুষ গৃহহীন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 75603

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (75603, 'post_views_count', '0')

0

আন্তর্জাতিক ডেক্স: শনিবার গাজার উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে জোড়া হামলার ঘটনায় ৮০ জনের বেশি নিরিহ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন হামাসের এক স্বাস্থ্য কর্মকর্তা। এর মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধে গৃহহীন লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘের একটি স্কুলেও হামলা করা হয়েছে ।

Advertisement

জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে আল ফাখুরা স্কুলে হামলার ঘটনায় কমপক্ষে ৫০ জন নিরিহ নাগরিক নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গন মাধ্যমকে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা  হয়েছে যে, গত ছয় সপ্তাহ ধরে চলা  এই সংঘাতে গাজা উপত্যকার  প্রায় ১৬ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সেখানে শিশু, নারী ও পুরুষ নিহত মানবিক বিপর্যয়ের ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস।

হামাসের কর্মকর্তা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে শনিবার অপর একটি হামলায় একই পরিবারের ৩২ জন নিহত হয়েছে।নিহতদের মধ্যে ১৯ জনই শিশু।

জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে কয়েক হাজার গৃহহীন ফিলিস্তিনির আবাসস্থল।

গত ১৫ নভেম্বর আল-শিফা হাসপাতালের ভেতরে অভিযান শুরু করে বর্বর ইসরায়েল বাহিনী ।সেখানে রোগী, চিকিৎসাকর্মী, চিকিৎসা ও আশ্রয় আসা প্রায় ৭ হাজার লোক অবস্হান করছিল ।

জাতিসংঘের একটি প্রতিবেদনে  নিশ্চিত করে এ তথ্য বলা হয়েছে, মিশর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় এক লাখ ২৩ হাজার লিটার (৩২ হাজার ৪৯৩ গ্যালন) জ্বালানি সরবরাহ করা হয়েছে ।

ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা যুক্তরাষ্ট্রের নধ্যস্হতায় প্রতি দুই দিন পর পর গাজা উপত্যকায় এক লাখ ৪০ হাজার (৩৭ হাজার গ্যালন) জ্বালানি সরবরাহের অনুমতি দিয়েছে। এরপরেই মিশর থেকে সেখানে জ্বালানি সরবরাহ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here