ছাত্র-শিক্ষকদের সাথে বসবে সেনাপ্রধান

0
122

Advertisement

মোহাম্মদ আলীঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অতি শিগগির ছাত্র-শিক্ষকদের সাথে সরাসরি আলোচনায় বসবে।

৬ অগাস্ট সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে বিকেল ৪ টার দিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।”

এরপর সন্ধ্যায় আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধান আলোচনায় বসবে বলে জানানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here