ছাতকে বেইলী ব্রিজ ভেঙ্গে নিহত ২, আহত ১

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 17514

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (17514, 'post_views_count', '0')

0

সুনামগঞ্জের ছাতক-দোয়ারা সড়কের মির্জা খালের উপর দীর্ঘদিনের একটি জরাজীর্ণ বেইলী ব্রিজ ভেঙ্গে মালবাহি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে। রোববার (২৫ফেব্রুয়ারি) ভোরে নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

Advertisement

 

জানা যায়, দূর্ঘটনা কবলিত ট্রাক মালামাল নিয়ে দোয়ারাবাজার বগুলা এলাকার আবুল কালাম চট্টগ্রাম থেকে একটি স্লুইচ গেটের মালামাল নেয়ার পথে নোয়ারাই ইউপির মির্জাখালের বেইলী ব্রিজ অতিক্রমকালে ব্রিজ ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে দোয়ারা উপজেলার বগুলা ইউনিয়নের মুল্লাপাড়া গ্রামের সিফাত উল্লাহর পুত্র আবুল হোসেন (২৫) ও সুনামগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের জনকৈ হাবিব আহমদ (৩০) নামের দু’ব্যক্তি নিহত ও অজ্ঞাতনামা ট্রাক চালক আহত হয়। ছাতক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এরপর থেকে দোয়ারা উপজেলার সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এরআগে ২০১৫সালের ১৪মে’ রাতে একই সড়কের কাড়ইলগাঁও গ্রামের চৌধুরি খালের বেইলী ব্রিজ ভেঙ্গে পড়ে। এঘটনায় ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট ১৬-৭২৪৫) এর মালিক রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে ছাতক থানায় ১০লাখ টাকার ক্ষতিপূরণ মামলা নং-১২, দায়ের করেন সওজর ছাতকের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী। এব্যাপারে নোয়ারাই ইউপি সদস্য ও লক্ষীবাউর নিবাসি মনির উদ্দিন জানান, ছাতক-দোয়ারাবাজার সড়কে আরো একাধিক ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজ রয়েছে। ২০১৫সালে এসড়কে আরো একটি বেইলী ব্রিজ ভেঙ্গে গাড়িসহ পানিতে তলিয়ে যায়। তিনি সড়কসহ ব্রিজের উন্নয়নে সরকারের সহযোগিতা কামণা করেন। এব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশগুলো ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here