ছাতক উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

0
1011

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলা নির্বাচনে গত কাল সোমবার উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। ১৬ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

Advertisement

বাকী ১৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান ও স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী আওলাদ আলী রেজা মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বাবুল রায়, শাহীন চৌধুরী, আতাউল হক সানি, আব্দুল গাফফার, ইজাজুল হক রনি, এড. মাছুম আহমদ, লোকমান হোসেন ও শামীম আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে, লিপি বেগম, রাবেয়া বেগম ও নাসিমা আক্তার চামেলী মনোনয়ন পত্র দাখিল করেছেন

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here