চৌদ্দগ্রামে রাজকীয় অভ্যর্থনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 74360

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (74360, 'post_views_count', '0')

0

মোঃ খোরশেদ আলম চৌদ্দগ্রাম ( কুমিল্লা) প্রতিনিধি:

Advertisement

চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সোমবার (০২ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে লাল গালিচায় রাজকীয় স্টাইলে অভ্যর্থনা জানানো হয়। ভারত সরকারের অর্থায়নে নির্মিত কাশিনগর ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট ভবন উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভবন উদ্বোধন করে প্রনয় ভার্মা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ভারত সরকার সবসময়ই সহযোগিতা করছে। এই ভবনটিও বাংলাদেশের অবকাঠামো ও শিক্ষা প্রসারে একটি অবদান। এভাবে ভবিষ্যতেও বন্ধুত্তের হাত প্রসারিত রাখবে ভারত সরকার।

প্রনয় ভার্মা স্থানীয় এমপি মুজিবুল হক মুজিব এর প্রসংশা করে বলেন, মুজিবুল হক এমপি আমার খুব প্রিয় ব্যক্তি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুজিবুল হক মুজিব এমপি, দৈনিক কালবেলা সম্পাদক, কুমিল্লা জেলা প্রশাসক খোন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), চৌদ্দগ্রাম পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, এসি ল্যান্ড তমালিকা পাল, ওসি ত্রিনাথ সাহা তন্ময়, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here