চিহ্নিত মাদক ব্যবসায়ী ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার

0
462

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আঃ রহমান অবশেষে পুলিশের খাঁচায়। উজিরপুর মডেল থানার এস.আই সুদেব হাওলাদার এবং এ.এস.আই এমদাদুল ইসলাম ব্যাপক অভিযান চালিয়ে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১ টার দিকে বড়াকোঠা ইউনিয়নে মালিকান্দা আলিম মাদ্রাসার পূর্ব পাশে নির্জন স্থান থেকে আঃ রহমান বেপারীকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আঃ রহমান মালিকান্দা গ্রামের শহিদুল ইসলাম বেপারীর ছেলে। এদিকে থানা পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় স্বস্তিতে এলাকাবাসী। এ ব্যাপারে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় এস.আই সুদেব হাওলাদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আঃ রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Advertisement

এস.আই সুদেব হাওলাদার জানান গোপন সংবাদের ভিত্তিতে নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসায়ী আঃ রহমানকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here