চাল বিতরন কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান-ইউএনও পাল্টাপাল্টি

0
243
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো. বিল্লাল হোসেন :-

Advertisement

ঈদুল আযহায় গরিবদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দের ১০ কেজি করে চাল বিতরণ কেন্দ্র করে কুমিল্লার হোমনা উপজেলার ৪ নং চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উভয়েই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

ইউপি চেয়ারম্যানের অভিযোগ, ইউএনও’র নির্দেশ ছিল ইউপি সদস্যদের সাথে সমন্বয় করে চাল বিতরণ করার। না করায় ইউএনও গুলি করে হত্যা করতে চেয়েছেন। এ সংক্রান্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, চেয়ারম্যানের অভিযোগ মিথ্যা দাবী করে ইউএনও বলেছেন, এর আগেও ওই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চাল বিতরণ নিয়ে অনিয়ম করেছিলেন। এবারও চাল বিতরণে অনিয়ম করতে গিয়ে বাধা পেয়ে উল্টো অভিযোগ তুলেছেন।

২০ জুন (বৃহস্পতিবার) হোমনা উপজেলা নির্বাহী  অফিসার ক্ষেমালিকা চাকমার বিরুদ্ধে অভিযোগ এনে চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় এর সচিব বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা মতে বরাদ্দ গরিবদের জন্য ঈদ উপহার ১০ কেজি করে চাল হোমনা উপজেলার ৪ নম্বর চান্দের চর ইউনিয়ন পরিষদে রোববার (১৬ জুন) সকাল ১০ টায় ইউপি সচিব মনির হোসেন ও পিআইও অফিসের দায়িত্বপ্রাপ্ত এনামুলদের উপস্থিতিতে বিতরণ শুরু হয়। ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক অসুস্থতার কারণে চাল বিতরণ কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এ সময় সকাল সোয়া ১০টায় ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড মেম্বার মাসুদ রানা এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার শাহনাজ পারভীন চাল বিতরণে বাধা দিয়ে বলেন, পিআইও ও ইউএনও সাহেব তাদেরকে বলছে লিস্ট ছাড়া তাদের কথামতো চাল বিতরণ করতে হবে কিন্তু মেম্বারদের নিজস্ব লিস্ট মোতাবেক ওয়ার্ডের চাল এর আগে গত ১৩ ই জুন তাদের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।

এমতাবস্হায় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইউএনও এবং পিআইও কর্মকর্তাকে মুঠোফোনে কল দিলে তারা উভয়েই ফোন রিসিভ না করায়

পরে ইউপি চেয়ারম্যান হোমনার থানার ওসিকে পুলিশ ফোর্স পাঠানোর জন্য ফোন দিলে তিনি ফোর্স পাঠাবে বলে পরে আর ফোর্স পাঠাননি।

এই বিষয়ে জানতে চাইলে চান্দের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, একজন প্রশাসনের লোক কোন সাধারণ মানুষের সঙ্গেও তো এভাবে কথা বলতে পারে না, সেখানে একজন জনপ্রতিনিধির সঙ্গে কিভাবে এমন আচরণ করে। এই অধিকার উনাকে সরকার দেয়নি। আমি প্রশাসনের কাছে উনার শাস্তি দাবি করছি।

অভিযোগের বিষয়ে জানতে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এই ধরণের কোন কথা চেয়ারম্যান সাহেবকে বলা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ঈদুল আযহা উপলক্ষে যে চাল বিতরণ করতে দিয়েছিলেন, তিনি সেই চাল বিতরণ না করে আত্মসাৎ করতে চেয়েছিলেন। আমি বাঁধা প্রদান করাতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছেন তিনি। আমার কাছে কি কোনো গুলি আছে, যে আমি উনাকে গুলি করার হুমকি দেব। তার অনিয়মগুলো ধরা পড়ার ভয়ে সে এই মিথ্যা অভিযোগ করেছে। এর আগেও তিনি একাধিকবার চাল বিক্রি করে দেওয়ার রেকর্ড রয়েছে। তার করা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here