নিজস্ব প্রতিনিধি : ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের এক্সেল লোড ষ্টেশনে কোন ক্রমেই থামছে না সন্ত্রাসীদের চাঁদাবাজি । জানাগেছে , ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী নামক স্থানে যানবাহন ওজন মাপার এক্সেল লোড ষ্টেশনে রক্ষনা বেক্ষনের দায়িত্ব থাকা রেগনাম রিসোর্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জনির শেল্টারে একদল সন্ত্রাসীদের চাঁদাবাজি কোন ক্রমেই থামছে না । সরকারি ভাবে এক্সেল লোড ষ্টেশনে কোন যানবাহনের ওজন মেপে টাকা নেওয়ার নিয়ম না থাকলে ও ঐ সন্ত্রাসী চাঁদাবাজরা যানবাহন থেকে ওজনের নামে ২ হাজার করে টাকা আদায় করেই চলছে ।
এ দিকে মহাসড়কে টহলরত গোলড়া হাইওয়ে থানার পুলিশ চাঁদাবাজদের সাথে মিলে মিশে নিরব ভূমিকা পালন করছে । এই খানে চলছে চাঁদাবাজির রাম রাজত্ব কায়েম, যেন দেখার কেউ নেই । এক্সেল লোড ষ্টেশনে রেগনাম রিসোর্ট লিমিটেড কোম্পানি শুধু মাত্র রক্ষনা বেক্ষনের দায়িত্বে থেকেই নিজেরাই এখন গিলে খাচ্ছে ।
স্থানীয় প্রশাসন ও মিডিয়ার কর্মীদের রেগনাম রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জনি অর্থের বিনিময়ে ম্যানেজ করেই লুটপাট চালাচ্ছে বীরদর্পে । এই এক্সেল লোড ষ্টেশনের চাঁদাবাজি নিয়ে একাধিক বার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ও প্রশাসন অজ্ঞাত কারণে নিরব ভূমিকা ।
এ ব্যাপারে মানিকগঞ্জ সড়ক ও জনপথ ( সওজের ) কর্মকর্তা এক্সচেঞ্জ গাউসুল আজম এ প্রতিবেদককে বলেন , বাথুলী এক্সেল লোড ষ্টেশন রেগনাম রিসোর্ট লিমিটেড কে শুধু রক্ষনা বেক্ষনের দায়িত্ব দেওয়া হয়েছে । অন্যথায় যানবাহনের ওজন মেপে টাকা আদায় করার দায়িত্ব দেওয়া হয়নি

