চলন্ত ট্রেনের নিচে পড়ে মারা গেছেন এক তরুণী

0
648

চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারীতে চলন্ত ট্রেনের নিচে পড়ে মারা গেছেন এক তরুণী। বুধবার সকাল ১০টার দিকে পুলিশ তার খন্ড-বিখন্ড লাশ উদ্ধার করে।

Advertisement

তরুণীটির বয়স আনুমানিক ৩২ বছর হলেও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানান চট্টগ্রামের জিআরপি থানার অধীন ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইয়ার আলী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই ইয়ার আলী বলেন, বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ ট্রেনটি সীতাকুন্ডের ভাটিয়ারী পৌছালে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় ওই তরুণী চলন্ত ট্রেনের নিচে পড়ে। ট্রেনটি চলে যাওয়ার পর লোকজন তার ছিন্ন-ভিন্ন দেহ পান। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ তরুণীর খন্ডবিখন্ড লাশ উদ্ধার করে। এ সময় প্রত্যক্ষদর্শীরা এটাকে আত্মহত্যা নয়, ফোনে কথা বলতে বলতে আনমনা থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন। তরুণীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই ইয়ার আলী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here