চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসলামী ব্যাংকের ৩৪০তম শাখা উদ্বোধন

0
724
????????????????????????????????????

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪০তম শাখা হিসেবে রাঙ্গুনিয়া শাখা ৩০ অক্টোবর ২০১৮, মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হাজী আলম কমপ্লে¬ক্স ভবনে উদ্বোধন করা হয়। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মোহাম্মদ আমিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. সালেহ ইকবাল।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মাদ শাব্বির, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আজগর ও মাদরাসা-এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর প্রিন্সিপ্যাল আবু তায়েব চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন রাঙ্গুনিয়া শাখাপ্রধান মো. এনামুল হক। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, ¯’ানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। উদ্যোক্তা উন্নয়ন, রেডিমেড গার্মেন্টস, পরিবহন, এসএমই, ক্ষুদ্র, কুটির ও বৃহৎ শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ ব্যাংক। দেশের মোট বৈদেশিক রেমিটেন্স-এর বড় অংশ ইসলামী ব্যাংকের মাধ্যমে আহরিত হয়। তিনি বলেন, এ ব্যাংক গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারই অংশ হিসেবে বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রামের সংযোগ¯’ল রাঙ্গুনিয়া অঞ্চলের সকল স্তরের মানুষের কল্যাণের জন্যই ব্যাংকের রাঙ্গুনিয়া শাখা উদ্বোধন করা হলো। তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here