গ্রাম থেকে ঢাকায় এসেই লাশ হলেন মুন্না

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 54955

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (54955, 'post_views_count', '0')

0

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের রাস্তার পাশ থেকে তুর্কি মুন্না (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মুন্নার বাড়ি নড়াইল সদর উপজেলায়।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মরদেহটি দেখে থানায় ফোন দেন স্থানীয়রা। পরে শাহ আলী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রাম থেকে মিরপুর-১ নম্বর সেকশনে নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে বন্ধু রহমতের বাসায় আসেন মুন্না। এছাড়া ঢাকায় তার আর কোনো স্বজন নেই। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ডেসকো অফিসের পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুন্নার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মতিউর রহমান আরও জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here