গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে যুবক নিহত

0
605

বাহরাইনের রাজধানী মানামায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে নিহত হন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল আবেদীন (২৫)। গত ৯ অক্টোবর বাংলাদেশের সময় রাত ১০ টায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত জয়নাল আবেদীন ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া গ্রামের শসানখলা এলাকার ইসমাইল মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানান যায়, বাংলাদেশের সময় রাত সাড়ে ৮ টার সময় জয়নাল আবেদীন কাজে থেকে বাসার ফেরার পথে অসুস্থ্য মায়ের খবর নিতে বাড়িতে ছোট বোন ও পরিবারের অন্যান্যদের সাথে মোবাইল ফোনে কথা বলে। এসময় জয়নাল বোনকে বলে, মাকে ভাল ডাক্তারের কাছে নিয়ে যাবি। যত টাকা লাগে মায়ের চিকিৎসায় কোন অবহেলা করবি না। আমি আমি ১০ অক্টোবর সকালে কাজে যাওয়ার পথে টাকা পাঠাবো। আব্বা আম্মার প্রতি খেয়াল রাখিস। বাসায় গিয়ে ১০ টার সময় আম্মার সাথে কথা বলবো। এই বলে জয়নাল আবেদীন মোবাইল ফোন রেখে দেয়। তার পর থেকে স্বজনরা জয়নাল আবেদীনের ফোনের অপেক্ষায় থাকলেও আর ফোন আসেনি বলে কান্নায় ভেঙ্গে পড়ে তার মা, বাবা ও বোনেরা। জয়নালের এই মৃত্যুতে এলাকা জুড়ে বইছে শোকের ছায়া।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here