গৃহবধূকে দলবদ্ধ ভাবে ধর্ষণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 39084

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (39084, 'post_views_count', '0')

0

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ওমর সানীর মোড়ে এই দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে ৬ জনকে আটক করেছে। ওই নারী গতকাল শনিবার বিকেল থেকে পুলিশি হেফাজতে রয়েছেন। এ বিষয়ে থানায় একটি তার লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই নারী।

Advertisement

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার সৈয়দপুরের বাসিন্দা ওই নারী শুক্রবার বিকেলে তার ব্যক্তিগত কাজে পাশ্ববর্তী উপজেলায় যান। কাজ শেষে রাতে তিনি একটি অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। অটোভ্যানটি ওমর সানীর মোড়ে পৌঁছালে একদল যুবক তার গতিরোধ করে। পরে জোর করে ওই নারীকে ভ্যান থেকে নামিয়ে পাশ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে যুবকরা। ওই সময় ভ্যানচালক সেখান থেকে পালিয়ে যায়। ওই নারীর আর্তচিৎকারে আশপাশের লোক এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে তার বাড়িতে খবর দিলে ওই নারীর ছেলে এসে তাকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

রাতেই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি জানার পর থানা পুলিশ হাসপাতাল থেকে ওই নারীকে নিজেদের হেফাজতে নেয়। এরপর গতকাল বিকেল থেকে অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ ৬জনকে আটক করে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, ওই ঘটনার মূল অভিযুক্ত জিহাদ হোসেনসহ ৬ জনকে আটক করা হয়েছে। জিহাদ সৈয়দপুর পূর্ব পাড়ার বাসিন্দা।

আটক অন্যদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, নিগৃহীত ওই নারী আটককৃতদের সনাক্ত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। তিনি বলেন, ওই নারীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here