গুজবে দেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না: এলজিআরডি মন্ত্রী

0
526

খোরশেদ আলম: বাংলাদেশে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। তবে কিছু লোক গুজব ছড়াচ্ছে। গুজবে দেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না। দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সকলের। আওয়ামীলীগ উন্নয়নের কথা বলে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প নেই। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সামাজিক নিরপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের লাকসাম পৌরসভার বর্ধিত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার টাকা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির টাকা এবং প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচীর ওস্তাদ-সাগরেদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপরোক্ত কথাগুলো বলেন।

Advertisement

বক্তব্য শেষে তিনি বিভিন্ন প্রকল্পের ভাতাভোগী ২৬৭ জনকে ১৯ লাখ ৮০০ টাকা অনুদান প্রদান করেন।
পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম (বার). পিপিএম), সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবা উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান,

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) ইমরান রহমান, উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, প্যানেল মেয়র-২ আবদুল আলীম দিদার প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here