মাজহারুল ইসলাম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের প্রাথমিক গনশিক্ষা মন্ত্রণালয়ের. প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন.এমপি তার সফর সঙ্গী হিসাবে আসছেন। বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জাহিদ. ফারুক. এমপিসহ কুড়িগ্রাম জেলার নদী ভাঙ্গন পরিদর্শনে আসছেন আজ। আজ মঙ্গলবার ১৯ মার্চ ২০১৯ ইং বিকাল ৫:৩০ ঘটিকায় ঢাকা মন্ত্রণালয় থেকে কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
সরাসরি জেলার রৌমারী উপজেলার সরকারী ডাকবাংলোতে রাত্রিযাপন করবেন বলে.মন্ত্রণালয়ের পাঠানো সুচিপত্রের সুত্র ধরে জানান গেছে। অপরদিকে সকাল এগারোটার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বলদমারা এলাকার নদী ভাঙন এলাকা গুলো পরিদর্শন করবেন।
তারপর রৌমারী পরিদর্শন শেষে একই জেলার. রাজিবপুর উপজেলাধীন মহনগঞ্জ ইউনিয়নের নদীতে বিলিন হওয়া অসহায় এলাকা পরিদর্শন করবেন বলে সুচিপত্রে উল্লেখ রয়েছে।
তারপর ওখানকার এলাকা পরিদর্শন শেষ করেই একই জেলার. চিলমারী উপজেলার নদী ভাঙন পরিদর্শন করবেন। পরিদর্শনের পর পরিদর্শক পানিসম্পদ মন্ত্রী মহোদয় কুড়িগ্রাম জেলার পরিদর্শন সমাপ্ত করেই। গাইবান্ধা জেলার উদ্দেশ্যে চলে যাবেন বলে জানা গেছে। গাইবান্ধা এলাকায় গিয়ে নদী ভাঙন বিলিন হওয়া এলাকার অসহায় নদী গর্ভে বিলিন পরিবেশ দেখে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

