খুলনায় রাজু বাহিনী কর্তৃক পৈত্রিক সম্পত্তিতে লাখ টাকা চাঁদার দাবি

0
262

Advertisement

জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের তদন্ত শুরু

অনুসন্ধানী প্রতিবেদক:-
খুলনার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকার শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান রাজুর সক্রিয় সদস্য ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক নিয়ন্ত্রক ও প্রশাসনের সোর্স খ্যাত মানিক জোমাদ্দার ও তার পিতা হারুন জোমাদ্দার এর বিরুদ্ধে একই অঞ্চলের নিরীহ দিনমজুর শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
অভিযোগ প্রাপ্ত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শফিকুল ইসলাম তার পৈতৃক এসএ ৪৭৫,সাবেক ৪৬৩ খতিয়ান নং এর ৩০২ দাগের আনু: ৭:০৩ একর বিলান জমি থেকে প্রায় (নয়) ০৯ শতক জমি জোরপূর্বক দখলে নিয়ে নেয়। অন্যদিকে হারুন-জোমাদ্দার অন্য জনের জায়গা ক্রয় করে ঘর তুলেছেন।

ইতিপূর্বে ঐ ভুক্তভোগীগণ উক্ত জমিতে গেলে অভিযুক্ত হারুন জোমাদ্দার ও তার মাদকসেবী ছেলে মানিক জোমাদ্দার তাদের মারধর করে রক্তাক্ত জখম করলেও অভিযুক্তদের সাথে থানা পুলিশের সখ্যতা থাকায় কোন প্রতিকার পাইনি।

উল্টো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হুমকি সহ হয়রানি করা হয়। অতঃপর ভুক্তভোগী শফিকুল ইসলাম নৈহাটি চেয়ারম্যান পরিষদে লিখিত অভিযোগ জানালে চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল বার বার তাদেরকে গ্রাম্য আদালতের নোটিশ প্রদান করলেও অভিযুক্তরা না আসার কারণে ভুক্তভোগীদের পক্ষে প্রত্যয়ন পত্র দিয়ে বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

কিন্তু ভুক্তভোগীর জমির কারণে আদালতে দীর্ঘদিন দ্বারস্থ না হয়ে গত ২৭/০২/২৪ ইং তারিখে জেলা প্রশাসক, পুলিশ সুপার,রূপসা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও অফিসার ইনচার্জ রূপসা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ কর্তৃক কোন সমাধান করতে না পেরে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। সর্বশেষ গত ২৮/০৫/২৪ ইং তারিখে খুলনা জেলা প্রশাসক এর পক্ষ থেকে স্মারক নাম্বার সম্বলিত নোটিশ পান ভুক্তভোগী পরিবার।

উক্ত নোটিশে পৈত্রিক জমি অবৈধ জবরদখল করে ভোগ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সবিনয় অনুরোধ করা হয়। তাছাড়া জীবন নাশের হুমকির অভিযোগ এনে বিজ্ঞ আদালতে মামলাও দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, এই সন্ত্রাসী চক্রের কারণে এলাকায় অনেকেই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে।

আমরা সমাজের নিরীহ মানুষ। আমি আমাদের জমি ফেরত চাই আর তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই বহিরাগত সন্ত্রাসী বাহিনীর হাত থেকে চিরতরে মুক্তি চাই। আমাদের দেখার কেউ নেই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here