খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

0
778

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বেলা ১১টা ১০মিনিটে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

Advertisement

 

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমানসহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওনা দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here