খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেস ক্লাবে বিএনপির মানববন্ধনকে ঘিরে কঠোর নিরাপত্তা

0
583

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার বিচারিক আদালত পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রতিবাদে ও মুক্তির দাবিতে প্রেস ক্লাবে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্রেস ক্লাবের কদম পোয়ারা মোড়, পল্টন মোড় থেকে সচিবালয় ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Advertisement

পাশাপাশি সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। মানববন্ধন স্থলের বাহিরে পুলিশের জলকামান ও প্রিজনভ্যান রাখা হয়েছে। এর আগে বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও নির্দিস্ট সময়ের আগেই বিএনপির শতশত নেতাকর্মীরা প্রেস ক্লাবে জড়ো হতে থাকেন। সকাল পৌনে ১০টার দিকে ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তৃণমূলের শীর্ষ নেতারা মাইকে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় ‘বন্দী আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’ স্লোগানে মুখরিত হয়ে উঠছে প্রেস ক্লাবের সামনের রাস্তা। মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here