খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি ফরোয়ানা

0
843

অপরাধ বিচিত্রাঃ কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আট যাত্রীকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার একটি আদালত। মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৫ নং অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম এ রায় দেন।

Advertisement

 

কুমিল্লা আদালতের পি পি অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রাম উপজেলায় হরতাল-অবরোধের সময় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মেরে ৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে, আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৬ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলা চলাকালে ৩ জনের মৃত্যু হয়। মঙ্গলবার খালেদা জিয়াসহ ৫৫ জন আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাকি ২০ আসামি আদালতে হাজির ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here