খালেদা জিয়াকে বর্জন করুন….হাসানুল হক ইনু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 10611

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (10611, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোটার : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনীতি নয় ‘জঙ্গিনীতি’ করছেন বলেই তাকে রাজনীতি ও ক্ষমতার বাইরে রাখতে হবে। কারণ রাজনীতিতে জঙ্গিনীতির কোনো স্থান নেই।
সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর পূর্ব আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘ছয় কারণে বিএনপিকে বর্জন করতে হবে। পাঁচ বছর পরপর নির্বাচনী বিতর্ক, নির্বাচন বানচালের পাঁয়তারা, ভুতের সরকার প্রতিষ্ঠার চক্রান্ত, ইতিহাসের পাতাবদল, জঙ্গি উতপাদন ও আগুন সন্ত্রাস-এই ছয় অপকৌশল ও জঙ্গিনীতির কারণে খালেদা-বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার বিকল্প নেই।’
‘শুধু ডালপালা ছাঁটলেই হবে না, রাজনীতির বিষবৃক্ষ ও জঙ্গি উৎপাদনের কারখানাও উপড়ে ফেলতে হবে’, বলেন হাসানুল হক ইনু।তিনি বলেন, ‘শুধু জঙ্গি-সন্ত্রাসী, জামায়াত-যুদ্ধাপরাধীদের দমনই যথেষ্ট নয়, এদের মদদদাতা বিএনপি নেত্রীকেও বিচার-সাজার মাধ্যমে দমন ও বর্জন করতে হবে।’
তথ্যমন্ত্রী বলেন, দেশে শান্তির যুদ্ধ চলছে। উন্নয়নের যুদ্ধ চলছে। জীবনের মান উন্নয়নের যুদ্ধ চলছে। অস্বচ্ছলতা থেকে একটু স্বচ্ছলতা অর্জনের যুদ্ধ চলছে। রাজনীতি ও জীবনের যুদ্ধের মধ্যেই আগামী নির্বাচন আসছে। অশান্তির ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করেই যথা সময়ে নির্বাচন করতে হবে।
বাংলাদেশকে শান্তির পথে উন্নয়নের পথে মুক্তিযুদ্ধের পথে রাখতে নির্বাচন ও রাজনীতির মাঠে অশান্তির ব্যক্তিকে পরাজিত করতে হবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি-জামায়াত-জঙ্গিবাদীরা বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তানের মতো  খুনোখুনি-রক্তারক্তির পথে ঠেলে দেওয়ার রাজনীতি করছে। রাজনীতি ও নির্বাচনের মাঠে তাদের পরাজিত করতে হবে।
জাসদ মহানগর পূর্ব সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here