খাগড়াছড়িতে ঝর্ণার পানিতে লক্ষ্মীপুরের কলেজছাত্র অপুসহ দুই পর্যটকের মৃত্যু

0
535

এস এম আওলাদ হোসেন লক্ষ্মীপুরঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গার রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেবনাথ (২৩) নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত প্রীতম দেবনাথ খাগড়াছড়ি সদরের রুখাই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেবনাথের ছেলে এবং অপু চন্দ্র দাশ লক্ষ্মীপুর সদরের ভাঙ্গাখা গ্রামের দেবব্রত দাশের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, রিছাং ঝর্ণার উপরে দিকে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে তারা ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। বিকেলে স্থানীয়রা মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অপু চন্দ্র দাশের বন্ধু সোহেল জানান, স্বপ্নীল নামে এক ছাত্রের মায়ের বাবার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে আসে অপু চন্দ্র দাশ। সেখান থেকেই স্বপ্নীলের মামা প্রীতম দেবনাথের সঙ্গে রিছাং ঝর্ণায় বেড়াতে যায় অপু। এরপর ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এদিকে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ঝর্ণার উৎসমুখে জমে থাকা পানির গভীর কূপে ডুবে তাদের মৃত্যু হতে পারে। পানিতে দুই পর্যটকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেখানে যায়। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে রিছাং ঝর্ণার গভীর পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here