ক্লিনিক মালিকের বস্তাবন্দী লাশ উদ্ধার, হয়নি মামলা

0
606

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে আনিসুর রহমান (৪৮) নামের এক ক্লিনিক মালিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৭) নভেম্বর) লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া গ্রামের ধলেশ্বরী নদীর সংযোগ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনিসুর রহমান ওই ইউনিয়নের হেরেম্ব পাড়া গ্রামের কুরবান আলীর ছেলে ও জনসেবা ক্লিনিকের মালিক। তিনি পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক ছিলেন।

নিহতের স্ত্রী মোরছানা আক্তার জানান, দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে উপজেলা লাউহাটি বাজারে জনসেবা ক্লিনিকের ব্যবসা শুরু করেন। এর পাশাপাশি তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন। সোমবার দুপুরে ক্লিনিকের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। তবে সে রাতে বাড়ি আসেননি। বারবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ ছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে একটি খাল থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল ইসলাম বলেন, ক্লিনিক মালিক হত্যার মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here