কেউ যদি ইমামকে সিজদারত পায় অবস্থায় তবে কি করবে?

0
359

হযরত মুআয ইবনে জাবাল (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, মহানবী (সা:) বলেছেন: তোমাদের কেউ যদি নামাযে শরীক হতে আসে এবং ইমাম যদি (সালাতের) কোন এক অবস্থায় থাকেন, তবে সে ইমাম যা করেছেন তাই করবে।

Advertisement

হযরত ইমাম তিরমিযী (র:) এ হাদীসটি গারীব। এই  সনদ ছাড়া অন্য কোন সূত্রে এটি মুসনাদ রুপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই।

আলেমগণ এ হাদীস অনুসারে আমল গ্রহণের অভিমত দিয়েছেন। তাঁরা বলেন, ইমামের সিজদার অবস্থায় যদি কেউ জামাআতে শরীক হতে আসে, তবে সেও সিজদায় শরীক হয়ে যাবে। তবে ইমামের সাথে রুকূ না পাওয়ায় বর্তমান রাকাআত পাওয়ার ক্ষেত্রে তা যথেষ্ট বলে বিবেচিত হবে না।

( তিরমিযী শরীফ- হাদীস নং- ৫৯১)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here