কুয়াকাটায় ২৪ ঘন্টা পর নিখোজ জেলের লাশ উদ্ধার

0
485

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরের রাবনাবাদ নদীর মোহনা সংলগ্ন আশাখালী পয়েন্টেন  ট্রলারের পাখায় দড়ি পেঁচিয়ে নদীতে ডুবে নিখোঁজ জেলে শাওন শেখ (১৭) লাশ  উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর শুক্রবার সকালে তার লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুুুুলিশে খবর দেয়। পুলিশ এসে  লাশ উদ্ধার করে। নিহত শাওন ফরিদপুরের জেলার সালথা উপজেলার মীরকান্দি গ্রামের ৯ নং ওয়ার্ডের জাফর শেখের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ধুলাসার ইউনিয়নের জাকির বিশ্বাসের  ট্রলারে জেলে কিশোর শাওন রাবনাবাদ মোহনার আশাখালী পয়েন্টের দক্ষিণ পাড়ে  হঠাৎ বাতাসে তাদের  ট্রলারটির নোঙর ছুটে গেলে শাওন ট্রলার থেকে নদীতে নেমে দড়ি টেনে নিজেদের  ট্রলারটিকে পাসে থাকা  ট্রলারের সাথে বাধঁতে চেয়েছিল। এ সময় ইলিশ বোঝাই অপর একটি ট্রলার ওই স্থান থেকে দ্রæত চালিয়ে যাচ্ছিল। এ  ট্রলারটির পাখার সাথে জাকির বিশ্বাসের ট্রলারের দড়ি আটকে যায়।ঐ দড়ি শাওনের মাজায় বাধা ছিল। শাওন ওই দড়ির সাথে পেঁচিয়ে ডুবে নিখোঁজ  হয়।

Advertisement

নিখোঁজের ২৪ ঘন্টা পর শুক্রবার সকালে ১১টার দিকে তার  লাশ ভেসে ওঠলে স্থানীয়রা  দেখতে পেয়ে পুুুুলিশে খবর দেয়। এস আই সাইদুর রহমান জানান,ঘটনাস্থলে গিয়ে তার মাজায় দড়ি বাধা অবস্থায়ায়  লাশ উদ্ধার করে ছুরাতল করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত জেলে শাওনের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায়  একটি ইউডি মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here