কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ঈগল পরিবহন টমটমের সংঘর্ষে নিহত-১, গাড়ীসহ চালক আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 47731

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (47731, 'post_views_count', '0')

0

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে ঈগল পরিবহনের ধাক্কায় জলিল (৪৫) নামের একজন টমটম চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে দিনেশ শিয়ালী (৫০) নামের আরো একজন। রবিবার সকাল নয়টার দিকে কুয়াকাটা মহাসড়কের পাইকবাড়ি নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত জলিলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় জলিল সেখানেই মৃত্যু বরন করেন। এঘটনায় গাড়ি চালক শিপন (২৭) কে ঘটনাস্থল থেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। স্থাণীয়রা জানান, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের ( ঢাকা মেট্রো ব-১৪-৭২৩৩) একটি গাড়ি ঢাকা-কুয়াকাটার মহাসড়কের পাইকবাড়ি নামক স্থানে মহিপুরগামী একটি টমটমকে পিছন থেকে ধাক্কা দেয়।

Advertisement

এতে টমটম চালক জলিল ও টমটমে থাকা দিনেশ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যতর চিকিৎসক গুরুতর আহত জলিলকে বরিশাল প্রেরন করলে সেখানে তার মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, ঈগল গাড়ি ও চালক শিপনকে আটক করা হয়েছে। আহত টমটম চালক জলিল বরিশালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরন করেছে বলে শুনেছি। মৃতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here