কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে বাসের চাপায় ইজি বাইকের দুই যাত্রী নিহত, আহত-৩

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 65341

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (65341, 'post_views_count', '0')

0

পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামের একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এরা হলো মো.বায়জীদ (১৪) ও মো.সেলিম তালুকদার (৪৭)। বুধবার সকাল সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ইজি বাইকে থাকা মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৫) গুরুতর আহত হয়। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি সকালে যাত্রী নিয়ে কলাপাড়ায় দিকে আসছিলো। এ সময় ঢাকা থেকে কুয়াাকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়।এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করে। বাকী তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করেন।

 মৃত বাইজিদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ইউনুচের ছেলে। সে দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যলয় চতুর্থ শ্রোণী ছাত্র ও মো.সেলিম তালুকদার ইউনিয়নের গামইরতলা গ্রামের তানজের আলী তালুকদারের ছেলে বলে জানা গেছে। 

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here