কুমিল্লা শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন 

0
205

মোস্তফা কামাল মজুমদার: ১০ই ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা শহরের ফরিদা বিদ্যায়তন অডিটোরিয়ামে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সম্পূর্ণ সরকারি খরচে ফ্রীল্যান্সিং এর উপর ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফ্রীলয়ান্সিং দক্ষতা অর্জন ও ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইংরেজি দক্ষতার উপর  এ কর্মসূচি পরিচালিত হবে।

Advertisement

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়ালি) ও অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব মো: সামসুল আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়ালি) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাপরউল্লাহ এনডিসি, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মোস্তফা কামাল।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মোশারেফ হোসেন।

আইসিটি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সারাদেশের বিভিন্ন জেলায় স্থাপিত শেখ কামাল আইটি ইনকিউবেটরে ফ্রীল্যান্সিং,ডিজিটাল মার্কেটিং এর আগ্রহীদের আবেদন আহবান করা হয়েছিলো।বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর মাধ্যমে বর্তমানে সারা দেশে সরাকারি উদ্যোগে ৯২টি হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক/আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে, ইতোমধ্যে ১১টি পার্ক স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে যেখানে ইতোমধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বেসরকারি উদ্যোগে গঠিত হয়েছে আরো ১৭টি পার্ক। ৪র্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটির উচ্চপ্রযুক্তির ৩৩টি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হচ্ছে।প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক জানান, প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা জেলার লালমাই উপজেলার দত্তপুর মৌজায় ৭.৮৮ একর জায়গায় এই ‘নলেজ পার্ক’ স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ১০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া প্রকল্পের আওতায় প্রতি বছর ৩০০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। আউটসোর্সিং ইনকামের প্রতি তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।কুমিল্লা শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারে ৬ মাসের প্রশিক্ষণ কোর্সে ১৮০০ জন আবেদন করে ছিলো।কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আবেদনকারীদের আইটি ও ইংরেজি দক্ষতার উপর প্রাথমিক যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছিলো।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি পার্কের ওয়েবপার্স লিমিটেডের পরিচালক মো: সেলিম আহমেদ,পরিচালক মাহবুব হাসান আরিফ, পরিচালক ও উদ্যোক্তা  শারমিন আক্তার রিতা।

এসময় উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের কো-অর্ডিনেটর শুভংকর মজুমদার, ডিজিটাল মার্কেটিং এর ট্রেইনার সাদ্দাম মির্জা সাগর, এ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর গ্রাফিক্স ডিজাইনার মো: রুহুল আমিন রবিন ,গ্রাফিক্স ডিজাইনার আরিফ খান,আরমান ভূঁইয়া, ডিজিটাল মার্কেটিং এর নাজমুল ইসলাম রনি,মাহতাব,একাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মোহাম্মদ রাশেদুল রহমান কনটেন্ট ক্রিয়েটিং 

মোহাম্মদ এনায়েত হোসেন নাজমুল হোসেন নাহিদ, ইংরেজি শিক্ষক মোঃ মমিনুল হক, আবিদা, হাবিবা, মো: রাফি প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ফ্রীল্যান্সিং কমিউনিটির প্রতিষ্ঠাতা মো: জয়নাল আবেদীন জয় সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here