কুকুর নাকি বেড়াল,কে বেশি চালাক?

0
920

অনেকে পোষা প্রাণী হিসেবে এক কথায় যে দুটি প্রাণীর নাম বলবে তার নাম হচ্ছে কুকুর ও বেড়াল।এছাড়াও অনেকে আছেন যারা পাখি ও অন্যান্ন প্রাণী পুষে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কুকুর ও বেড়াল। তবে কুকুর বেড়াল নিয়ে আমরা সব সময় বলে থাকে, শুধু আমরা অর্থাৎ বাঙালি

Advertisement

কেনো কুকুর বেড়াল নিয়ে সারা দুনিয়ার মানুষ যে ভ্রান্ত ধারনায় ভুগে থাকেন সেটা হচ্ছে ‘কুকুর প্রভুভক্ত, বিশ্বস্ত আর বেড়াল বিশ্বাসঘাতে পোক্ত’ তবে এদের মাঝে কে বেশি চালাক সেটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করেন না। আর করবেনই বা কেনো বাঙালিদের কুকুর বেড়াল নিয়ে সুবিধা থেকে অসুবিধায় পরতে হয় বেশি। কারণ বাড়ির গৃহিণীরা বেড়াল পোষা থেকে বেড়ালের হাত থেকে খাবার বাঁচাতে বেশি ব্যস্ত থাকেন। আর রাতবিরাতে কুকুরের ভেউ ভেউ ডাক কখনোই পছন্দের বিষয় হতে পারে না। তার ওপর কে বেশি চালাক সেটা চিন্তা করার সময় কই? তবে এক দল গবেষক কিন্তু এই বিষয় নিয়েই উঠে পড়ে লেগেছেন। তার এটা প্রমাণ করেন যে, যদি বুদ্ধিবৃত্তির সূচক মস্তিষ্কের নিউরন-সংখ্যা হয়ে থাকে, তা হলে বেড়ালরা কিন্তু পিছিয়ে রয়েছে কুকুরদের থেকে। ইউনিভার্সিটি অফ ভেন্ডারবাইল্ট একদল গবেষক বিভিন্ন প্রাণীর মস্তিষ্ক পরিক্ষা-নিরিক্ষা করে দেখেন। গবেষকদের মতে, কুকুরের কর্টিক্যাল নিউরনের সংখ্যা ৫৩০ মিলিয়ন, সেখানে বেড়ালের মাত্র ২৫০ মিলিয়ন। এ থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন, বেড়ালের চাইতে অনেক বেশি জটিল কাজ কুকুররা করতে সমর্থ।  কিন্তু এই গবেষণার ফলাফলে কুকুররা কতোখানি খুশি হবেন সেটা আমাদের পক্ষে বুঝা মুশকিল। তবে কুকুর বেড়ালের সাথে যাদের বেশি সখ্যতা আছে তারা নিশ্চই বলতে পারবেন। আপনার বাড়িতে যদি একটি পোষা কুকুর থাকে এবং এর আচরণে আপনার মানি হয় যে সে আসলেই বুদ্ধিমান বা বুদ্ধিমতী সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here