কাদের মোল্লাকে ‘শহীদ’বলা যাবে না: রব

0
741

দৈনিক সংগ্রামে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করার বিষয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাজাকার কোনও সময় শহীদ হতে পারে না।

Advertisement

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, যুদ্ধাপরাধের বিষয় জিইয়ে রাখা হয়েছে যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। যাতে করে দুর্বৃত্তায়ন করা যায়। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করি।

তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ উইথড্রো হয়ে যাবে আর জনগণের জন্য কোনও প্রটেকশন থাকবে না এই ধরনের অরাজকতা তো এই দেশে চলতে পারে না।

জেএসডির সভাপতি আরও বলেন, বুদ্ধিজীবীরা যে জন্য জীবন দিয়েছেন সেই স্বাধীন বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয় নাই। অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, ভোট ডাকাতি সবই চলছে দেশে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here