কাচঁপুর নয়াপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ প্রয়োজনীয় কাগজ ও হেলমেট ছাড়া পেলেই মামলা : ওসি মোজাফ্ফর

0
558

সোনারগাঁও প্রতিনিধি : কাচঁপুর নয়াপুর সড়ক র্দূঘটনায় হোন্ডা ও কার্ভাডভ্যান সংঘর্ষে নিহত ১ জন।গতকাল বুধবার সকাল ১০টায় সময় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষে হোন্ডা চালক জহিরুল ইসমাল ৪২ স্পটে নিহত হয়।জহিরুল ইসলাম নারায়নগঞ্জ জেলার বন্দর থানার উত্তর নাঙ্গল খোলা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

Advertisement

নয়াপুর থেকে কাচঁপুর আসার পথে কার্ভাডভ্যান এর সাথে সংঘর্ষে নিহত হয়।ঘটনা স্থলে কাচঁপুর হাইওয়ে থানার এস আই আনিসুর রহমান মোটর সাইকেল ঢাকা মেট্রো ৩৩-৮৬০২ ও কার্ভাডভ্যান ঢাকা মেট্রো-ট ২২-১০২৭ গাড়ী দুইটি কাচঁপুর হাইওয়ে থানার জব্দ করে।

কার্ভাডভ্যান চালক আমিন ৩৫ নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মনারবাড়ী গ্রামের হাসান আলীর ছেলে ।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজ্জাফ্ফর হোসেন বলেন, বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালানোর কারনে মহাসড়কে প্রতিদিন ঘটছে প্রানহানির ঘটনা।কাগজপত্র বিহীন মোটর সাইকেল ধরার জন্য বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
আমার হাইওয়ে পুলিশ সদস্যরা বিভিন্ন চেক পয়েন্ট কাগজ বিহীন মোটর সাইকেলকে অর্থদন্ড ও মামলা করেচ্ছেন। প্রয়োজনীয় কাগজ এবং হেলমেট ছাড়া মোটর সাইকেল মহাসড়কে পেলেই সাথে সাথে মামলা দেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here