‘কষ্টিপাথর’কে দায়ী করলো বাংলাদেশ ব্যাংক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 24621

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (24621, 'post_views_count', '0')

0

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণের হিসাবে হেরফের হওয়ায় কষ্টিপাথরকে দায়ী করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্তারা। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, আধুনিক মেশিনের কারণে কষ্টি পাথরের হিসেবের সঙ্গে ৪ শতাংশের পার্থক্য হয়েছে। বাংলাদেশ ব্যাংক কাস্টমারদের এনে দেখিয়েছে, কাষ্টমাররা নাকি বলেছেন তারা যতোটা স্বর্ণ রেখেছিলেন তা তেমনই আছে।

Advertisement

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে অনির্ধারিত আলোচনায় বাংলাদেশ ব্যাংকের স্বর্ণের হেরফেরের বিষয়ে আলোচনা হয়। কমিটি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ভোল্টের স্বর্ণ নিয়ে প্রকাশিত সংবাদে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কমিটির বৈঠকে এবিষয়ে সতর্ক হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংক গভর্ণর ফজলে কবির দাবি করেছেন, ভল্টে থাকা স্বর্ণের হেরফের হয়নি। কিছুটা হিসেবে গরমিল হয়েছে। মিডিয়াতে অতিরঞ্জিত করে এসংক্রান্ত খবর ছাপানো হয়েছে বলেও তিনি দাবি করেছেন। বৈঠক শেষে কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণ নিয়ে নির্ধারিত আলোচনা ছিলো না। তবে বিবিধ আলোচ্যসূচিতে আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভল্টে স্বর্ণ ঠিক আছে। তিনি আরো বলেন, এবিষয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর-এর মধ্যে কিছু একটা ঝামেলা আছে। আমরা এনবিআরকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তারা এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে যাই হোক ভবিষ্যতে এবিষয়ে সাবধান হওয়া উচিত। তারা যেটাই দাবি করুক এ ধরণের তথ্য গণমাধ্যমে কেন আসল? এতে দেশে যেমন ভাবমুর্তি নষ্ট হয়েছে। আন্তর্জাতিকভাবে ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তাই আগামীতে আরো সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে সংসদীয় কমিটিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে কোনভাবেই ভোল্টের সোনা গায়েব হওয়ার সুযোগ নেই। কেননা সেখানে ৪২টি সিসি ক্যামেরা আছে। তাছাড়া ১৮ ইঞ্চির দু’টি চাবি আছে। সেই চাবি দিয়ে ছয় জায়গায় খুলে তারপর ভোল্টে যেতে হয়। কাজেই কোনভাবেই এটা সম্ভব না। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অংশগ্রহণ না করায় কমিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি বলেন, বিষয়টি নিয়ে কমিটিতে ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়, অর্থমন্ত্রী সাংস্কৃতি অনুষ্ঠান, বই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে যেতে পারেন কিন্তু সংসদীয় কমিটির বৈঠকে আসেন না। এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল ওয়াদুদ, ফরহাদ হোসেন ও শওকত চৌধুরী এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here